× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজার অফিস

প্রকাশ : ৬ ঘণ্টা আগে

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। শুক্রবার (৫ জুন) বিকালে তিনি উখিয়ার বালুখালী এলাকার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন ও তুরস্কের সহায়তায় পরিচালিত চিকিৎসা সেবাসহ মানবিক নানা কার্যক্রম ঘুরে দেখেন।

এর আগে দুপুরে ঢাকা থেকে বিমানে কক্সবাজারে পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। এরপর বিকাল ৪টার দিকে তিনি উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে যান। সেখানে তুরস্কের সহায়তায় স্থাপিত অস্থায়ী হাসপাতালের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন এবং চিকিৎসা নিতে আসা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। পরে তিনি ১৬ ও ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানেও তুরস্কের সহায়তায় পরিচালিত চিকিৎসা ও মানবিক কার্যক্রম ঘুরে দেখেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজার থেকে বিমানে ঢাকার উদ্দেশে রওনা দেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা ও উখিয়া থানার ওসি মোহাম্মদ মুজিবুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের সার্বিক বিষয়াদি তুলে ধরে মিজানুর রহমান জানান, রোহিঙ্গা সংকটের শুরু থেকে তুরস্ক চিকিৎসা সেবাসহ নানা মানবিক কার্যক্রম নিয়ে বাংলাদেশ সরকারের পাশে রয়েছে। মূলত তুরস্ক সরকারের সহায়তায় পরিচালিত মানবিক সেবার কার্যক্রম সরেজমিন দেখতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান কক্সবাজার সফর করেছেন। তুরস্কের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সার্বিক কার্যক্রম নিয়ে তিনি সন্তুষ্টি প্রকাশ করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা