× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুই জেলায় ২ শিশুর ওপর যৌন নির্যাতন, গ্রেপ্তার ১

রাজবাড়ী ও ফকিরহাট প্রতিবেদক

প্রকাশ : ২ ঘণ্টা আগে

ফকিরহাটে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী মোজাহিদ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

ফকিরহাটে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী মোজাহিদ শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রবা ফটো

রাজবাড়ীর পাংশায় আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। অন্যদিকে বাগেরহাটের ফকিরহাটে চার বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পৃথক এ দুই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের বাঘারচর এলাকায় গত বুধবার দুপুরে জীবন মণ্ডল (১৭) নামে এক কিশোর বাড়ির পাশে পুকুরপাড়ে আম খাওয়ানোর কথা বলে আট বছর বয়সী এক শিশুকে ঝোপের মধ্যে নিয়ে যায়। সেখানে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ উঠেছে। এ সময় গোসল শেষে বাড়ি ফেরার পথে এক নারী ঘটনাটি দেখে ফেললে অভিযুক্ত পালিয়ে যায়। পরে ওই নারী শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে পৌঁছে দেন।

ভুক্তভোগী শিশুর নানি জানান, ঈদের ছুটিতে ঢাকায় কর্মরত শিশুটির বাবা-মা সন্তানদের নিয়ে গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও পরে শিশুটির মা বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা করেন।

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল গণি জানান, স্থানীয়দের তাৎক্ষণিক হস্তক্ষেপে শিশুটি রক্ষা পায়। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে বাগেরহাটের ফকিরহাট উপজেলার বৈলতলী গ্রামে চার বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী মোজাহিদ শেখকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা গেছে, অভিযুক্ত মোজাহিদ শিশুটিকে প্রায়ই খাবার কিনে দিত এবং তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। গত ৩ জুন দুপুরে সে শিশুটিকে গোসল করানোর কথা বলে পাশের একটি পুকুরে নিয়ে যায়। পরে বাড়ি ফিরে শিশুটি শারীরিক যন্ত্রণার কথা জানালে মায়ের কাছে নির্যাতনের বিষয়টি প্রকাশ পায়।

পরিবারের অভিযোগের পর গত বৃহস্পতিবার রাতে স্থানীয়রা মোজাহিদকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেপ্তার করে। ফকিরহাট মডেল থানার ওসি শেখ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা মামলা করেছেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা