× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

উখিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ১০ ঘণ্টা আগে

সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় পালংখালী সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে একদিনে ৩ লাখ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় জড়িত থাকার অভিযোগে ১ জনকে আটক করা হয়।

শুক্রবার (৫ জুন) সকালে বিজিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে উখিয়ার সীমান্তবর্তী পালংখালী ইউনিয়নের বালুখালী বিজিবির আওতাধীন মাস্টারের ঘের নামক এলাকায় অভিযান চালিয়ে ৬০ হাজার ইয়াবাসহ মোহাম্মদ আমিন নামের এক মাদক কারবারিকে আটক করে। আটক ব্যক্তি উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী গ্রামের বাসিন্দা ফজল করিমের ছেলে।

একই দিন রাত সাড়ে ১০টার দিকে পালংখালী সীমান্তবর্তী গুইজার খাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় আরও ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। এ ব্যাপারে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জহিরুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা