প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৫ ঘণ্টা আগে
প্রতীকী ছবি
ঝিনাইদহে একটি মন্দির থেকে লক্ষী রানী (৬৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সদর উপজেলার নৈহাটি গ্রামের শিব মন্দির থেকে শুক্রবার তার মরদেহ উদ্ধার করা হয়।
লক্ষী রানী ওই গ্রামের মৃত নিমাই চন্দ্র সরকারের স্ত্রী।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে মন্দিরের আড়ার সঙ্গে লক্ষী রানীর মরদেহ ঝুলতে থাকতে দেখে। এ ঘটনা জানতে পেরে আশপাশের গ্রামের লোকজন ওই মন্দিরে ভিড় করে। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, কোনো অভিযোগ না থাকায় ওই নারীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।