× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাঙ্গায় মাদক ব্যবসার অভিযোগে বাড়িতে অগ্নিসংযোগ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ৭ ঘণ্টা আগে

ভাঙ্গায় মাদক ব্যবসার অভিযোগে বাড়িতে অগ্নিসংযোগ

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার চন্ডিদাসদী এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক দম্পতির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চন্ডিদাসদী এলাকার বাসিন্দা ময়না বেগম ও তার স্বামী আয়নালের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রির অভিযোগ রয়েছে। এলাকাবাসীর দাবি, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন সময়ে তাদের আটক করলেও জামিনে মুক্ত হয়ে তারা পুনরায় একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

স্থানীয় বাসিন্দা নান্টু মুন্সী বলেন, আমরা এলাকাবাসী বহুবার তাদের সতর্ক করেছি। কিন্তু তারা কোনো কথা শোনেনি। তাদের কারণে এলাকার অনেক যুবক মাদকাসক্ত হয়ে পড়ছে। এ কারণে ক্ষুব্ধ এলাকাবাসী তাদের এলাকা থেকে বিতাড়িত করার উদ্দেশ্যে বাড়িঘরে ভাঙচুর চালিয়েছে।

তবে অভিযোগের বিষয়ে ময়না বেগম ও তার স্বামী আয়নালের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের খুঁজে পাওয়া যায়নি। 

এ বিষয়ে ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, কখন এবং কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে আমি এখনও অবগত নই। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা