× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শিবচরে দোয়া ও আলোচনা

শিবচর (মাদারীপুর) প্রতিবেদক

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

আপডেট : ৪ ঘণ্টা আগে

জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে শিবচরে দোয়া ও আলোচনা

মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাদারীপুরের শিবচরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া উপস্থিত ছিলেন।

জানা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাদারীপুরের শিবচর উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে শুক্রবার (৫ জুন) বেলা ১২ টার দিক পৌরসভার আম্বিয়া হাকিমীয়া দারুল উলূম এতিমখানা মাদরাসা মাঠে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া ও প্রধান বক্তা হিসেবে জেলা বিএনপির আহব্বায়ক এডভোকেট জাফর আলী মিয়া উপস্থিত ছিলেন। শিবচর উপজেলা বিএনপির আহব্বায়ক শাহাদাত হোসেন খানের সভাপতিত্বে ও সদস্য সচিব সোহেল রানার সঞ্চালনায় এসময় জেলা বিএনপির যুগ্ন আহব্বায়ক মিজানুর রহমান মুরাদ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনিত মাদারীপুর-১ আসনের প্রার্থী নাদিরা আক্তার, কেন্দ্রীয় যুবদলের সহ সাধারন সম্পাদক বাশার সিদ্দিকী, উপজেলা বিএনপির সদস্য মোতাহার হাওলাদার, পৌরসভা বিএনপির আহব্বায়ক আবুল কালাম মল্লিক, সিনিয়র যুগ্ন আহব্বায়ক হেমায়েত হোসেন খান, সদস্য সচিব আজমল হোসেন খান সেলিম প্রমূখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মাদারীপুর-২ আসনের সদস্য সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, জিয়াউর রহমান এদেশের গণতন্ত্রের প্রবক্তা ছিলেন। যখন এদেশে একনায়কতন্ত্র গঠন করে বাকশাল কায়েম করা হয়েছিল। তখন সেই গোষ্ঠির হাতে বহু লোক নিহত হয়েছিল। অথচ তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বলে খুনি। একথার কোন বাস্তবতা ও ইতিহাস নেই। আমরা মনে করি মুক্তিযুদ্ধের চেতনার শক্তি ছিলেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন। সেদিন জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষনা না দিতেন তবে আজো বাংলাদেশ স্বাধীন হতো কিনা সন্দেহ রয়েছে। জিয়াউর রহমান এর জন্ম না হলে বাংলাদেশ হতো কিনা সেটাও সন্দেহ ছিল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা