সিরাজগঞ্জে বেলকুচিতে অটোভ্যানকে চাপা দেওয়া বাসটি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সিরাজগঞ্জে বেলকুচিতে বাসচাপায় একটি অটোভ্যানের তিনজন যাত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরও এক যাত্রী।
উপজেলার মেঘুল্লা এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমাম জাফর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, পরে স্থানীয়রা উদ্ধার করে আহত ওই যাত্রীকে জন্য হাসপাতালে পাঠায়।
ঘটনাস্থলে গিয়ে পুলিশ নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে বলেও জানান তিনি।