× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষির বিকল্প নেই: সিলেট বিভাগীয় কমিশনার

সিলেট অফিস

প্রকাশ : ৪ ঘণ্টা আগে

সিলেটে কৃষি উদ্যোক্তা মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে দেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। প্রবা ফটো

সিলেটে কৃষি উদ্যোক্তা মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে দেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান। প্রবা ফটো

কৃষি উদ্যোক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণ ও কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সিলেটে তিন দিনব্যাপী ‘কৃষি উদ্যোক্তা মেলা-২০২৬’ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) নগরের রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ারের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে আয়োজিত এ মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।

কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলির সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেন, কৃষি আমাদের জীবন ও জীবিকার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষি খাতের বিকল্প নেই। তিনি বলেন, সফল উদ্যোক্তা হতে হলে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। সঠিক পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণের মাধ্যমেই একজন উদ্যোক্তা সাফল্যের পথে এগিয়ে যেতে পারেন।

তিনি আরও বলেন, কৃষি খাতের উন্নয়ন এবং কৃষিপণ্যের সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরে তিনি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সভাপতির বক্তব্যে কৃষি বিপণন অধিদপ্তরের উপপরিচালক জুলিয়া যেসমিন মিলি বলেন, কৃষক ও ভোক্তার মধ্যে কার্যকর সেতুবন্ধন হিসেবে কাজ করছে কৃষি বিপণন অধিদপ্তর। কৃষিপণ্যের মূল্য সংযোজন, ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, নিরাপদ খাদ্য বাজারজাতকরণ এবং কৃষকদের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের সিলেট কার্যালয়ের যুগ্ম পরিচালক হুমায়রা জাহান রুপু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন, বাংলাদেশ কৃষি ব্যাংকের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ ফয়জুর রহমান শহীর এবং বিসিকের মহাব্যবস্থাপক সোহেল হাওলদার।

এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কৃষি উদ্যোক্তা, কৃষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এ মেলায় কৃষিভিত্তিক বিভিন্ন পণ্য, প্রযুক্তি ও উদ্যোক্তা উদ্যোগ প্রদর্শন করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা