× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ প্রতিবেদক

প্রকাশ : ৫ ঘণ্টা আগে

ধর্ষণচেষ্টার অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

ঝিনাইদহ সদর উপজেলায় সাত বছরের এক কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন (৪০) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। বৃহস্পতিবার (৪ জুন) বিকালের দিকে সদরের ঝিনুকমালা আবাসন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বিল্লাল হোসেন মাগুরার মহম্মদপুরের দেউলি গ্রামের বরকত উল্লাহর ছেলে। পেশায় সে রিকশাচালক ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঝিনুকমালা আবাসনের ৭ বছরের এক শিশুকে মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে বিল্লাল তার রুমে নিয়ে জোরপুর্বক ধর্ষণের চেষ্টা করে। সে সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত বেল্লাল পালানোর চেষ্টা করে। তখন বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয়। পরে জেলা সদর হাসপাতালে বিল্লালকে ভর্তি করে পুলিশকে খবর দেয় তারা। সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল মারা যায়।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক উমা ইসলাম জানান, বিকালে বিল্লাল হোসেন নামে এক রোগীকে মুমূর্ষু অবস্থায় ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাহ হোসেন বলেন, বিকালে শিশুটির পরিবার সদর থানায় বিল্লালকে অভিযুক্ত করে নারী-শিশু নির্যাতন আইনে মামলা করে। পরবর্তীতে বিল্লাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি জানানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা