× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্যাতনে গর্ভে থাকা যমজ নবজাতকের মৃত্যুতে বিচার দাবি

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৬ ২০:৩৩ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৬ ২০:৩৯ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে এক গর্ভবতী নারীকে নির্যাতনের অভিযোগে তার গর্ভে থাকা যমজ নবজাতকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন।

লক্ষ্মীপুরের রায়পুরে এক গর্ভবতী নারীকে নির্যাতনের অভিযোগে তার গর্ভে থাকা যমজ নবজাতকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন।

লক্ষ্মীপুরের রায়পুরে এক গর্ভবতী নারীকে নির্যাতনের অভিযোগে তার গর্ভে থাকা যমজ নবজাতকের মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: গভীর রাতে হাত-পা বেঁধে প্রতিবন্ধী নারীকে নির্যাতনের অভিযোগ

বুধবার (৩ জুন) দুপুর ১২টায় রায়পুর শহরের শহীদ ওসমান চত্বরে উপজেলার সর্বস্তরের জনগণের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্য ওয়াহিদুজ্জামান (রাজন) অভিযোগ করেন, উপজেলার ৪ নম্বর সোনাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আলিমুদ্দিন বেপারি বাড়িতে প্রতিবেশীদের হামলার শিকার হন তার অন্তঃসত্ত্বা স্ত্রী। মিজান উদ্দিন বুলু, তার স্ত্রী মরিয়ম বেগম, ছেলে ফজলে রাব্বি ও মেয়ে মারিয়ার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, ওই ঘটনার পর তার স্ত্রীর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং গর্ভে থাকা যমজ সন্তান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও দাবি করেন, নির্ধারিত সময়ের আগেই সন্তান দুটির জন্ম হয়। জন্মের পর চিকিৎসাধীন অবস্থায় যমজ শিশু মৃত্যুবরণ করে। এ ঘটনার জন্য তিনি অভিযুক্তদের দায়ী করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করতে হবে এবং দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভুক্তভোগী পরিবারকে ন্যায়বিচার দেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা