× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে অভিযান

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৩ জুন ২০২৬ ২০:০৫ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৬ ২০:১৪ পিএম

কিশোরগঞ্জ পৌরসভা ও জেলা পুলিশ যৌথভাবে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে অভিযানে নেমেছে।

কিশোরগঞ্জ পৌরসভা ও জেলা পুলিশ যৌথভাবে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে অভিযানে নেমেছে।

কিশোরগঞ্জ জেলা শহরের ফুটপাত দখলমুক্ত করতে এবং যানজট নিরসনে কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন। বুধবার (৩ জুন) বেলা ১১টায় শহরের বটতলা মোড় এলাকায় এ অভিযানের উদ্বোধন করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মিজানুর রহমান। কিশোরগঞ্জ পৌরসভা ও জেলা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে।

আরও পড়ুন: ঢাকার ফুটপাত হকারদের বরাদ্দ কেন অবৈধ নয়: হাইকোর্ট

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট, ভ্রাম্যমাণ ব্যবসা ও অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছিল। এতে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হয়। ফুটপাত ফাঁকা না থাকায় বাধ্য হয়ে সাধারণ মানুষকে মূল সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছিল, যা প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দিচ্ছিল। অভিযানে শহরের বটতলা মোড় থেকে একরামপুর মোড় পর্যন্ত ফুটপাতে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা ও দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয়। 

এদিকে প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কিশোরগঞ্জের সাধারণ মানুষ। তাদের মতে, ফুটপাত পুরোপুরি দখলমুক্ত হলে পথচারীদের চলাচল যেমন সহজ হবে, তেমনি কমবে শহরের তীব্র যানজট।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে ও নগর ব্যবস্থাপনা সুশৃঙ্খল রাখতে এই ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানকালে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ ‍সুপার (সদর সার্কেল) মো. শরিফুল হক, কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা, কিশোরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম ও পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মনসহ জেলা পুলিশ ও পৌরসভার অন্য কর্মকর্তাবৃন্দ।

অভিযান সম্পর্কে জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন সড়ক ও ফুটপাত দখল করে দোকানপাট, ভ্রাম্যমাণ ব্যবসা ও অবৈধ স্থাপনা গড়ে তোলার কারণে পথচারীদের চলাচলে চরম দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। 

পৌর নির্বাহী কর্মকর্তা সৈয়দ শফিকুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে নাগরিকদের পক্ষ থেকে যানজট নিরসন, রাস্তা প্রশস্তকরণ এবং অবৈধ দখলমুক্ত করার দাবি জানানো হচ্ছিল। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ফুটপাত ও সড়কের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের জন্য সংশ্লিষ্টদের বারবার নোটিস দেওয়া হয়েছে। এরপরও যারা স্বপ্রণোদিত হয়ে অবৈধ স্থাপনা সরিয়ে নেননি, তাদের বিরুদ্ধে আজকের উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।

পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, কিশোরগঞ্জ শহরের ফুটপাত ও সড়কের অবৈধ দখলমুক্ত করতে প্রশাসন দীর্ঘদিন ধরে কাজ করছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা