× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিদ্যুৎস্পৃষ্টে পাঁচ গরুর মৃত্যু

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১৯:৫০ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৬ ১৯:৫৮ পিএম

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকা মৃত গরু।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে থাকা মৃত গরু।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের কস্তুরীপাড়া-ভেঙ্গুলা গ্রামের চকে পড়ে থাকা অরক্ষিত বাঁশের বিদ্যুতের খুঁটির সংস্পর্শে এসে পাঁচটি গরুর মৃত্যু হয়েছে।

বুধবার (৩ জুন) সকালে এ ঘটনা ঘটে। মাঠে চরতে যাওয়া ভেঙ্গুলা গ্রামের কৃষক লিয়াকত, রমজান ও সলিমের মালিকানাধীন গরুগুলো ওই বিদ্যুতায়িত খুঁটির সংস্পর্শে এলে ঘটনাস্থলেই পাঁচটি গরুর মৃত্যু হয়। স্থানীয়দের তাৎক্ষণিক সতর্কতায় আরও কয়েকটি গরু প্রাণে বেঁচে গেছে।

আরও পড়ুন: ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

স্থানীয়রা জানান, কস্তুরীপাড়া-ভেঙ্গুলা গ্রামের চকে বিদ্যুৎ লাইনের একটি কাঠের খুঁটি ভেঙে যাওয়ায় বিকল্প হিসেবে একটি বাঁশের খুঁটিতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হলে তা ভেঙে মাটিতে পড়ে ছিল। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন খুঁটিগুলো ঝুঁকিপূর্ণ এবং অরক্ষিত অবস্থায় পড়ে থাকলেও তা অপসারণ বা সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, নিহত গরুগুলো তাদের পরিবারের আয়ের একমাত্র উৎস ছিল। হঠাৎ এ দুর্ঘটনায় তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন। তারা ক্ষতিপূরণ এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। তারা দ্রুত খুঁটিগুলো অপসারণ এবং নিরাপদ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে কালিহাতী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান সুমন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। লোক পাঠিয়ে খোঁজ নেওয়া হচ্ছে।

কালিহাতী থানার ওসি জেএম তৌফিক আজম জানান, এটি একান্তই বৈদ্যুতিক কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা