× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে চারটি সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১৯:৪৭ পিএম

গাজীপুরে চারটি সড়কের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বুধবার (৩ জুন) সকালে চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে মৌচাক ইউনিয়ন পরিষদের আড়াবাড়ি এলাকায় রাস্তার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান। ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না। জনগণের সঙ্গে যে ওয়াদা দিয়েছি, তা সঠিকভাবে বাস্তবায়ন হবে। 

স্থানীয় প্রকৌশল অধিদপ্তর জানায়, গতকাল সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় গাজীপুর পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কালিয়াকৈর উপজেলা ফুলবাড়ীয়া ইউনিয়নের মাজিদচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়-গোয়ালবাইদ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়। সড়ক ৪টি মোট দৈর্ঘ্য ৫ দশমিক ১২০ কিলোমিটার। এর সর্বমোট ব্যয় ধরা হয়েছে ৭ কোটি ৩৩ লাখ টাকা।

কেন্দ্রীয় বিএনপির শ্রমবিষয়ক সহসম্পাদক হুমায়ূন কবির খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলার ইউএনও এএইচএম ফখরুল হোসাইন, উপজেলা প্রকৌশল কর্মকর্তা মাকসুদুর রহমান মিন্টু, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আনম ইব্রাহিম, মৌচাক ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফুল ইসলামসহ নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা