রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১৯:৩৩ পিএম
প্রতীকী ছবি
রাজবাড়ী সদর উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে তার এক স্বজনের বিরুদ্ধে।
রাজবাড়ী সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মঙ্গলবার রাতে মামলা করেছেন শিশুটির মা।
অভিযুক্ত ব্যক্তির বাড়ি রাজবাড়ী কালুখালীতে। তবে তিনি সদর উপজেলায় শ্বশুরবাড়িতে থাকতেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ এ সব তথ্য নিশ্চিত করেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঈদের আগের দিন বুধবার বিকেলে তার মেয়েকে ঘরে রেখে তিনি বাড়ির আঙিনায় গরুর ঘাস কাটছিলেন। শিশুটিকে ঘরে একা পেয়ে তাঁর মুখ চেপে ধর্ষণের চেষ্টা করেন ওই ব্যক্তি। মেয়ের চিৎকার শুনে মা গেলে ওই ব্যক্তি পালিয়ে যান। স্বামীসহ পরিবারের সবার অনুরোধে বিষয়টি শিশুটি মা গোপন করার চেষ্টা করেছিলেন। কিন্তু দিন দিন তার মেয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছে। বাধ্য হয়ে তিনি মঙ্গলবার সন্ধ্যায় রাজবাড়ী সদর থানায় মামলা করেছেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার ঘোষ বলেন, একটি শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।