× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউপির জায়গা দখল করে দোকান নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১৯:২৬ পিএম

ইউপির জায়গা দখল করে দোকান নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

সুনামগঞ্জের ধর্মপাশা ৫ নম্বর সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের জমি দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ধর্মপাশা উপজেলার সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়ন পরিষদের মালিকানাধীন সরকারি জমি দখল করে অবৈধভাবে দোকান নির্মাণের অভিযোগে এলাকাবাসীর মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। জনস্বার্থে ব্যবহৃত এই মূল্যবান সম্পত্তি দখলমুক্ত করে জনগণের অধিকার ও সরকারি সম্পদ রক্ষার দাবিতে সুশীল সমাজের প্রতিনিধিরা মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি ও জনকল্যাণমূলক কাজে ব্যবহারের জন্য নির্ধারিত ইউনিয়ন পরিষদের জমি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে দখল ও ব্যবহার করা আইন, ন্যায়বিচার এবং জনস্বার্থের পরিপন্থী। তাই অবৈধ দখলদারদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং ইউনিয়ন পরিষদের সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন। একইসঙ্গে অবৈধ দখলদার মীর কাশেম চৌধুরী, হাবিবউল্লাহ চৌধুরী, জাহিদ হাসানের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

মানববন্ধনে বক্তব্য দেনÑ সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল মিয়া, সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম, সুখাইর রাজাপুর উত্তর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোস্তাক চৌধুরী প্রমুখ। মানববন্ধন শেষে এলাকাবাসী ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা