× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হিটস্ট্রোকে মৃত ব্যক্তির পরিবারকে অর্থ সহায়তা

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১৯:২৩ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৬ ১৯:২৪ পিএম

হিটস্ট্রোকে মৃত ব্যক্তির পরিবারকে অর্থ সহায়তা

জামালপুরের দেওয়ানগঞ্জে রোদে ধান কাটতে গিয়ে তীব্র দাবদাহে হিটস্ট্রোক করে মারা যাওয়া আসাদুল হকের পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। বুধবার (৩ জুন) সকালে উপজেলার পাররামরামপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসাদুল হকের স্ত্রী নুরেদা বেগমের হাতে অর্থ সহায়তার চেক তুলে দেন ইউএনও শাহ জহুরুল হোসেন।

এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) খবিরুজ্জামান খান, পাররামরামপুর ইউপি চেয়ারম্যান জেকে সেলিম মিয়া উপস্থিত ছিলেন। 

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জামালপুর জেলা প্রশাসকের পক্ষ থেকে আসাদুলের পরিবারকে ২৫ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় তাকে আরও নগদ ১০ হাজার টাকা দেওয়া হয়।

উল্লেখ্য গত সোমবার পাররামরামপুর ইউনিয়নের পূর্ব ভাতখাওয়া গ্রামে নিজের জমিতে ধান কাটতে গিয়ে দাবদাহে হিটস্ট্রোকে আসাদুল হক মারা যান। 

ইউএনও শাহ জহুরুল হোসেন বলেন, পাররামরামপুর ইউনিয়নে হিটস্ট্রোকে মারা যাওয়া আসাদুল হকের পরিবারের হাতে জেলা প্রশাসকের পক্ষ থেকে অর্থ সহায়তার চেক তুলে দেওয়া হয়েছে। তার সন্তানদের লেখাপড়া নিশ্চিতে উপজেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা করবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা