× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্তঃসত্ত্বার পেটে বন্দুক ঠেকিয়ে ডাকাতি

চকরিয়া (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১৯:১২ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৬ ১৯:২৯ পিএম

অন্তঃসত্ত্বার পেটে বন্দুক ঠেকিয়ে ডাকাতি

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ায় বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে অন্তঃসত্ত্বা গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতরা।

আরও পড়ুন: মিঠাপুকুরে ডাকাতি মামলার প্রধান আসামি গ্রেপ্তার

বুধবার (৩ জুন) ভোরে পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ায় চকরিয়া আইনজীবী সমিতির সভাপতি হাবিব উদ্দিন মিন্টুর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় সূত্র জানা যায়, চকরিয়া পৌরসভার ভরামুহুরী উকিলপাড়ায় নিজ বাড়িতে পরিবার নিয়ে থাকেন অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টু। ঘটনার দিন তিনি পৌরসভার বাটাখালীস্থ তার নবনির্মিত বসতবাড়িতে স্ত্রীসহ অবস্থান করছিলেন। তার দুই সন্তান ও ব্যবসায়িক কাজে বাড়ির বাইরে ছিলেন। এই সুযোগে ছয়জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল জানালার গ্রিল কেটে দেশীয় অস্ত্র নিয়ে বাড়ির ভেতরে ঢুকে পড়ে। এরপর বাড়িতে থাকা অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে বন্দুক ঠেকিয়ে এবং তার সন্তান ও গৃহকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

অ্যাডভোকেট হাবিব উদ্দিন মিন্টু বলেন, ডাকাতদল আমার বাড়িতে হানা দিয়ে আলমারি ভেঙে ৪ ভরি স্বর্ণালংকার, ২ লাখ নগদ টাকা, ৩টি মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির বলেন,খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে। ডাকাতদের শনাক্তকরণে পুলিশ কাজ করছে।

চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ বলেন, মাঠে পুলিশ সক্রিয় রয়েছে, দ্রুতই ডাকাতদের গ্রেপ্তারসহ আইনের আওতায় নিয়ে আসা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা