× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম জানে আলমের দায়িত্বগ্রহণ

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১৯:১১ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৬ ১৯:১১ পিএম

স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগমের কাছ থেকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম।

স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগমের কাছ থেকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করছেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম।

চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্রকৌশলী সেলিম মো. জানে আলম। স্থানীয় সরকার বিভাগের পরিচালক মনোয়ারা বেগমের কাছ থেকে সোমবার (০১ জুন) এই দায়িত্বভার গ্রহন করেছেন তিনি। 

চট্টগ্রাম ওয়াসার নবনির্মিত ভবনের তিনতলার বোর্ড রুমে কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক মনোয়ারা বেগমকে বিদায় এবং নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী সেলিম মো. জানে আলমকে বরণ করে নেয়া হয়। 

চট্টগ্রাম  ওয়াসার সচিব শাহেদা ফাতেমা চৌধুরীর সঞ্চালনায় সভায় চট্টগ্রাম ওয়াসার বর্তমান ও প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালকদ্বয়, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রশাসন ও অর্থ) শারমিন আক্তার, উপ-ব্যবস্থাপনা পরিচালক (প্রকৌশল) প্রকৌশলী বিষ্ণু কুমার সরকার, বাণিজ্যিক ব্যবস্থাপক সাজিয়া পারভীন, প্রধান প্রকৌশলী মাকুসদ আলম, নির্বাহী  ম্যাজিস্ট্রেট এবং সর্বস্তরের কর্মকর্তারা  উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা