বুধবার (৩ জুন) সকালে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিবেশ উন্নয়ন ফোরাম বরিশালের সদস্য সচিব অ্যাডভোকেট সুভাষ দাসের সভাপত্বিতে অনুষ্ঠিত বৈশ্বিক জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি : প্রাক-বাজেট সংবাদ সম্মেলন।
বৈশ্বিক জ্বালানি বাজারে চলমান অস্থিরতা, জীবাশ্ম জ্বালানির মূল্যবৃদ্ধি এবং দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ উৎপাদন ব্যয়ের প্রেক্ষাপটে নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার দাবি জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞ, পরিবেশকর্মী ও নবায়নযোগ্য জ্বালানি খাতের সংগঠকরা।
আরও পড়ুন: নবায়নযোগ্য জ্বালানির সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে: পরিবেশমন্ত্রী |
বুধবার (৩ জুন) সকালে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে প্রতিবেশ উন্নয়ন ফোরাম বরিশালের সদস্য সচিব অ্যাডভোকেট সুভাষ দাসের সভাপত্বিতে অনুষ্ঠিত বৈশ্বিক জ্বালানি সংকট ও নবায়নযোগ্য জ্বালানি : প্রাক-বাজেট সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
প্রতিবেশ উন্নয়ন ফোরাম বরিশালের সদস্য শুভঙ্কর চক্রবর্তী বলেন, আন্তর্জাতিক বাজারে তেল, এলএনজি ও কয়লার মূল্যবৃদ্ধির কারণে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন ব্যয় আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। একই সঙ্গে জীবাশ্ম জ্বালানিনির্ভর বিদ্যুৎব্যবস্থার কারণে বৈদেশিক মুদ্রার ওপর চাপ বৃদ্ধি পাচ্ছে এবং বিপুল পরিমাণ ভর্তুকি ও ক্যাপাসিটি পেমেন্ট রাষ্ট্রীয় অর্থনীতিকে দুর্বল করে তুলছে।
ফোরামের সদস্য আমিনুর রহমান খোকন বলেন, দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার তুলনায় নবায়নযোগ্য জ্বালানির অংশ এখনও অত্যন্ত কম। সদস্য আকতারুল কবির বলেন, নতুন কয়লা, তেল ও এলএনজি নির্ভর প্রকল্পে বিনিয়োগ সীমিত করে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে।
ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট সুভাষ দাস বলেন, টেকসই উন্নয়ন, জ্বালানি নিরাপত্তা এবং জলবায়ু সহনশীল ভবিষ্যৎ নিশ্চিত করতে এখনই নবায়নযোগ্য জ্বালানিকে জাতীয় অগ্রাধিকারে পরিণত করতে হবে।
সংবাদ সম্মেলনে পরিবেশকর্মী, জ্বালানি বিশেষজ্ঞ, শিক্ষার্থী, নবায়নযোগ্য জ্বালানি উদ্যোক্তা, নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।