ফুলপুর (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১৮:০৫ পিএম
আপডেট : ০৩ জুন ২০২৬ ১৮:৫০ পিএম
প্রতীকী ছবি
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মাহমুদা খাতুন (৩৭) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া গ্রামে বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
মাহমুদা খাতুন উপজেলার মোকামিয়া গ্রামের নুরুল আমিনের স্ত্রী।
আরও পড়ুন: শ্রীমঙ্গলে লেবু বাগানে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু |
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের বড় ভাই রফিকুল ইসলাম জানান, স্বামীর বাড়ির বসত ঘরে বুধবার দুপুর ১টায় দিকে ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় মাহমুদা। পরবর্তীতে আমার ভাগিনা মাহিন (১৭) তার মাকে সুইচ বোর্ডে আটকে থাকতে দেখে চিৎকার করে। চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে এসে বিদ্যুৎ লাইন বন্ধ করে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বলেন, “মরদেহ বর্তমানে তাহার স্বামীর বাড়িতে আছে। অপমৃত্যুর একটি মামলা রুজু করা হয়েছে।”