× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে মার্কিন নাগরিক ৪ বছরের শিশু উদ্ধার, আটক ৩

টেকনাফ (কক্সবাজার) প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১৭:৫৪ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৬ ১৮:১৭ পিএম

গ্রেপ্তার তিন আসামি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রেপ্তার তিন আসামি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার ৪ বছর বয়সী এক মার্কিন শিশুকে উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় জড়িত অভিযোগে অপহরণকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব-১৫-এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: সুন্দরবনে ৭ জেলেকে অপহরণ, মুক্তিপণ দাবি

গ্রেপ্তাররা হলেন টেকনাফ উপজেলার নতুন পল্লানপাড়া এলাকার শাহাব উদ্দিন (২৮), নাইটংপাড়া এলাকার কেফায়েত উল্লাহ (২৪) এবং নতুন পল্লানপাড়া এলাকার আব্দুর রজব মিয়া (৩৫)।

র‌্যাব জানায়, মঙ্গলবার দুপুরে টেকনাফ সদর ইউনিয়নের পশ্চিম গোদারবিল এলাকায় নিজ বাড়ির সামনের সড়কে খেলছিল মার্কিন নাগরিক ওই শিশু। এ সময় শিশুটিকে একা পেয়ে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায় অভিযুক্তরা।

একই দিন টেকনাফের শাপলা চত্বর এলাকায় দায়িত্ব পালনকালে র‌্যাবের টহল দল খবর পায় যে নতুন পল্লানপাড়া এলাকায় একটি শিশুকে অপহরণের চেষ্টা চলছে। তথ্য পেয়ে র‌্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনতার হাতে আটক তিন ব্যক্তিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

এ সময় উত্তেজিত জনতার মারধরে আহত তিনজনকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

র‌্যাব-১৫ কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (ল' অ্যান্ড মিডিয়া) আ. ম. ফারুক জানান, ওই শিশুকে বাড়ির সামনের রাস্তা থেকে একা পেয়ে জোরপূর্বক অপহরণের চেষ্টা চালায় অপহরণকারীরা। তবে স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে গ্রেপ্তার তিন আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা