× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেহেরপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

মেহেরপুর সংবাদদাতা

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২২ ১৪:২৪ পিএম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২২ ১৪:৪৩ পিএম

শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া হচ্ছে। ছবি : প্রবা

শিক্ষার্থীদের ক্রেস্ট দেওয়া হচ্ছে। ছবি : প্রবা

‘আমরা সবাই এক হব, আলোকিত সমাজ গড়ব’ এ প্রতিপাদ্যে মেহেরপুর স্টুডেন্ট ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। এবারের এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ও উচ্চশিক্ষার ক্ষেত্রে কৃতী শিক্ষার্থী এবং বিশেষ কৃতিত্ব অর্জনকারীরা এ সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

মেহেরপুর ডা. শহীদ শামসুদ্দোহা পার্কে শনিবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে তাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে তাদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক মো. এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি।

বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, গাংনী সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম, মেহেরপুর জেলা শিক্ষা অফিসার মো. মাহফুজুল হোসেন, ছহিউদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ একরামুল আজিম প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা