× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুয়াকাটায় সমুদ্রে ভাসছে ৪০ ফুট দৈর্ঘ্যের মৃত তিমি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১৫:০১ পিএম

মৃত তিমিটিকে উদ্ধারের চেষ্টা করেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটার সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মৃত তিমিটিকে উদ্ধারের চেষ্টা করেন উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটার সদস্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ভেসে এসেছে প্রায় ৪০ ফুট দৈর্ঘ্যের একটি বেলিন প্রজাতির মৃত তিমি। 

কুয়াকাটা থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে গভীর সাগরে বুধবার বেলা সাড়ে ১১টায় তিমিটি ভাসতে দেখেন জেলেরা।

এ খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটার (উপরা) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিমিটি উদ্ধারের চেষ্টা করেন। তবে তিমিটি অর্ধগলিত হওয়ায় তাৎক্ষণিক উদ্ধার সম্ভব না হলেও স্রোতের টানে সেটি সৈকতের দিকেই ভেসে আসছে বলে জানিয়েছে উপরার সদস্যরা।

এ যাবৎ কালে কুয়াকাটা সৈকতে ভেসে আসা মৃত তিমির মধ্যে এটিই সবচেয়ে বড় বলে জানিয়েছে স্থানীয়রা।

উপরার আহ্বায়ক বাচ্চু খলিফা বলেন, স্পিডবোড নিয়ে সাগরে গিয়ে তিমিটির গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। এ তিমিটি প্রায় ৪০ ফুটের মতো লম্বা হবে। স্রোতের টানে বিকালের মধ্যে তিমিটি সৈকতে পৌঁছাতে পারে।

তিনি বলেন, ধারনা করা হচ্ছে, প্রায় এক সপ্তাহ আগে তিমিটির মৃত্যু হয়েছে। তবে কি কারণে মৃত্যু হয়েছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তিমিটির কঙ্কাল সংরক্ষণের দাবি জানিয়েছেন তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা