× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অবৈধ অনুপ্রবেশ

বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১৩:২৩ পিএম

আপডেট : ০৩ জুন ২০২৬ ১৩:৩০ পিএম

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।

কালিন্দী নদীসংলগ্ন এলাকায় মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন কালিগঞ্জ উপজেলার শীতলপুর গ্রামের মো. গোলাম রাব্বানীর ছেলে মো. মহিউদ্দিন (৪২) এবং মৃত খাজের আলী সরদারের ছেলে মো. শাহীন (২৮)।

পুলিশ ও স্থানীয় কয়েকজন জানায়, প্রায় এক বছর আগে তারা অবৈধভাবে কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন। সেখানে তারা তামিলনাড়ু রাজ্যে রাজমিস্ত্রির কাজ করতেন। তারা বুধবার রাত ২টার দিকে অবৈধভাবে নদী সাঁতরে দেশে ফেরার চেষ্টা করেন।

এ সময় বসন্তপুর সীমান্তের বাশঝাড়িয়া এলাকায় কালিন্দী নদী পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তারা দুজনই আহত হন বলেও জানান তারা।

তারা আরও জানান, পরে তাদের উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।তবে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাদের সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল হোসেন জানান, তারা অবৈধভাবে ভারতে গিয়েছিলেন এবং একইভাবে ফেরার সময় গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা