× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে দ্রুতগতির বাস, যাত্রী নিহত

খুলনা অফিস

প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১২:৩৯ পিএম

ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় বুধবার বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় বুধবার বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খুলনার ডুমুরিয়ায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে পড়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৭ থেকে ৮ জন যাত্রী আহত হয়েছেন।

উপজেলার গুটুদিয়া পিসিএফ ফিড ইন্ডাস্ট্রিজের সামনে বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যাত্রীর নাম সাইদুর সরমান সাইদ (২৫)। তিনি পাইকগাছা উপজেলার আছাবুর সরদারের ছেলে।

আহতদের উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান হাফিজ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, বাসটি পাইকগাছা থেকে যাত্রী নিয়ে খুলনা আসছিল। গতি বেশি থাকায় গুটুদিয়া এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে বাসটি রাস্তার পাশের পুকুরে পড়ে যায়।

তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা