× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৬ ১২:১০ পিএম

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি হোটেল ও একটি তেলের দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি হোটেল ও একটি তেলের দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাজারে  অগ্নিকাণ্ডের ঘটনায় একটি হোটেল ও একটি তেলের দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। 

এ ঘটনায় একটি ঔষধের দোকান ও পাশের একটি বসতবাড়িও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বুধবার ভোর পৌনে চারটার দিকে। 

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একটি দোকান থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।  শুরুতে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে হিমশিম খায়।

আগুনে আনোয়ার হোসেনের তেলের দোকান ও নাঈম হোটেল সম্পূর্ণ ভস্মীভূত হয়। পাশাপাশি একটি ঔষধের দোকান ও একটি বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং স্থানীয়রা নিজেরাই আগুন নেভানোর চেষ্টা করেন।

পরে সিন্ধুকছড়ি সেনা জোনের মেজর শাইয়েন কাদেরের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে মিলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিকে, ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। 

তাদের অভিযোগ, গুইমারা উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন না থাকায় প্রতিবার অগ্নিকাণ্ডে পাশের মাটিরাঙ্গা থেকে দল আসতে হয়, ফলে ক্ষয়ক্ষতি বেড়ে যায়।

মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার আবু বকর জানান, খবর পাওয়ার পরপরই ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

স্থানীয়রা দ্রুত গুইমারায় পূর্ণাঙ্গ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপনের দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো যায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা