× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে প্রাণ গেল মামা-ভাগ্নির

মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুন ২০২৬ ০৯:১৭ এএম

আপডেট : ০৩ জুন ২০২৬ ০৯:১৯ এএম

চাঁদপুরে ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মামা ও ভাগ্নি।

চাঁদপুরে ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মামা ও ভাগ্নি।

চাঁদপুরের মতলব দক্ষিণে ভাগ্নিকে মোটরসাইকেল চালানো শেখাতে গিয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মামা ও ভাগ্নি। 

মতলব সেতুর উত্তর পাশের অ্যাপ্রোচ সড়কে সড়ক বিভাগের একটি থামানো ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মঙ্গলবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মতলব দক্ষিণ পৌর এলাকার বাইশপুর বেপারী বাড়ির বাসিন্দা মো. মিজানুর রহমানের ছেলে ফজলে রাব্বি (২৩) এবং তার ভাগ্নি ইশাত, যিনি দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদ উপলক্ষে ইশাত তার মায়ের সঙ্গে ঢাকার যাত্রাবাড়ী থেকে নানা বাড়িতে বেড়াতে আসে। এরপর মঙ্গলবার সন্ধ্যায় মামা ফজলে রাব্বি তাকে মোটরসাইকেল চালানো শেখাচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তারা সেতুর উত্তর অংশে সড়ক বিভাগের মেরামত কাজে ব্যবহৃত একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খান।

নিহতেরদের পরিবার আরও জানায়, দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই ফজলে রাব্বির মৃত্যু হয়।

অন্যদিকে ইশাতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কিন্তু ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলেও জানায় পরিবার।

এ বিষয়ে অ্যাম্বুলেন্স চালক মো. জসিম জানান, তিনি ঘটনাস্থল দিয়ে যাওয়ার সময় সড়ক বিভাগের ট্রাকচালক তাকে থামিয়ে দুর্ঘটনার কথা জানান। পরে তিনি দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. এনামুল হক বলেন, ফজলে রাব্বিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। আহত ইশাতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা