× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লালমনিরহাটে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে ভ্যানচালক গ্রেপ্তার

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৬ ২২:২৩ পিএম

আপডেট : ০২ জুন ২০২৬ ২২:২৪ পিএম

গ্রেপ্তারকৃত ভ্যানচালক আবু তালেব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রেপ্তারকৃত ভ্যানচালক আবু তালেব। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

​লালমনিরহাটের হাতীবান্ধায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আবু তালেব (৬০) নামে এক ব্যাটারিচালিত ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

উপজেলার বড়খাতা ইউনিয়নের আদর্শ গ্রামের নিজ বাড়ি থেকে মঙ্গলবার ভোররাতে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবু তালেব ওই গ্রামের মৃত শিয়াল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২৯ মে (ঈদের পরদিন) বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়েছিল ওই শিশু। ঘোরাঘুরি শেষে বিকালে নানার সেলুনের দোকান থেকে ২০ টাকা নিয়ে বাড়ি ফেরার জন্য আবু তালেবের ব্যাটারিচালিত ভ্যানে ওঠে। ভ্যানচালক শিশুটিকে বাড়ি পৌঁছে দেওয়ার কথা বলে কৌশলে পাশের একটি  স’মিল গ্যারেজে নিয়ে যায় এবং সেখানে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী শিশুটি অন্য একটি ভ্যানে করে বাড়ি ফিরে তার নানিকে বিষয়টি জানায়। শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাকে লালমনিরহাট সদর হাসপাতালে স্থানান্তর করেন।

​এ ঘটনার পর গত ২৯ মে হাতীবান্ধা থানায় অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন শিশুটির নানা।

হাতীবান্ধা থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তদন্তে নামে। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান ও পরিচয় শনাক্ত করে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা