চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০২ জুন ২০২৬ ২২:০০ পিএম
হালিশহর থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চট্টগ্রাম নগরের হালিশহর আবাসিক এলাকায় নয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মোহাম্মদ হোসেন নামের এক বৃদ্ধ দোকানদারকে পুলিশ হেফাজতে নিয়েছে।
হালিশহর বি-ব্লকে মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত হোসেন উত্তর হালিশহরের ২৬ নং ওয়ার্ডের গলাচিপা পাড়ার মৃত আরফার রহমানের ছেলে।
স্থানীয়রা জানায়, বিকাল চারটার দিকে হালিশহর বি-ব্লক পাবলিক স্কুল মোড় এলাকার একটি মুদির দোকানে আইসক্রিম কিনতে যায় শিশুটি। এ সময় দোকানে লোকজন না থাকায় দোকানদার তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটকে রাখেন এবং পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে হেফাজতে নেয় পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, প্রাথমিকভাবে আমরা একটি শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনার তথ্য পেয়েছি। ঘটনায় জড়িত ওই ব্যক্তিকে হালিশহর এলাকা থেকে থানায় নিয়ে আসা হয়েছে।