ভোলা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৬ ২০:৪১ পিএম
আপডেট : ০২ জুন ২০২৬ ২১:৪৫ পিএম
ভোলায় তোফায়েল আহমেদের জানাজা সম্পন্ন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ভোলায় বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের দ্বিতীয় জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
তার মরদেহ ঢাকা থেকে হেরিকপ্টরে করে মঙ্গলবার ভোলায় নিয়ে আসলে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়া গ্রামে মা-বাবা ও প্রয়াত স্ত্রীর কবরের পাশে দাফন করা হয় তাকে।
এর আগে দুপুর দেড়টার দিকে হেলিকপ্টারে করে তোফায়েল আহমেদের মরদেহ পৌঁছায়। গার্ড অব অনার শেষে দুপুর ২টা ২০ মিনিটে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনীতিক দলের নেতা-কর্মীরা এবং বিভিন্ন পেশার হাজার হাজার মানুষ অংশ নেয়। জানাজা শেষে মরদেহ নেওয়া হয় তার জন্মভূমি দক্ষিণ দিঘলদী ইউনিয়নের কোড়ালিয়ায় গ্রামের বাড়িতে সেখানে দ্বিতীয় জানাজা হয়।
বিকাল ৪টায় কোড়ালিয়া গ্রামে তোফায়েল আহমেদের বাড়ির সামনের মাঠে অনুষ্ঠিত হয় তৃতীয় ও শেষ জানাজা। পরে বিকাল ৫টার দিকে মা-বাবা ও স্ত্রীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
দীর্ঘদিন ধরে চিকিৎসাধিন অবস্থায় ছিলেন তোফায়েল আহমেদ। সোমবার ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮২ বছর।