× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ময়মনসিংহে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

ময়মনসিংহ অফিস

প্রকাশ : ০২ জুন ২০২৬ ১৯:১৯ পিএম

 ময়মনসিংহ মেডিক্যাল কলেজে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহ মেডিক্যাল কলেজে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ময়মনসিংহ সদরে জমির ভাগ-বাটোয়ারা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত হয়েছে।

উপজেলার পরানগঞ্জ ইউনিয়নে চর হাসাদিয়া গ্রামে সোমবার এ ঘটনা ঘটে। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহত আবদুল বাছেদ (৩৫) ওই গ্রামের আছর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আবদুল বাছেদ ও তার ছোট ভাই মো. রাশেদুলের (২৫) মধ্যে দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। সোমবার সন্ধ্যায় বিষয়টি নিয়ে তাদের মায়ের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ সময় উত্তেজিত হয়ে রাশেদুল একটি লাঠি দিয়ে বড় ভাই আবদুল বাছেদের মাথায় আঘাত করেন। আঘাতে গুরুতর আহত হয়ে বাছেদ ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর রাত ১২টার দিকে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২টা ২০ মিনিটের দিকে তিনি মারা যান।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানান, ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা