× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুড়িগ্রামে বজ্রাঘাতে কিশোরের মৃত্যু

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৬ ১৮:৫৩ পিএম

আপডেট : ০২ জুন ২০২৬ ১৯:৪৮ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুড়িগ্রামের উলিপুরে মাঠে খেলতে গিয়ে বজ্রাঘাতে রানা মিয়া (১৭) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় লাবন্য মিয়া (১২) নামের আরও এক শিশু আহত হয়েছে।

উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের আঠারপাইকা গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। 

নিহত রানা ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে। উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দুপুরে  ওই গ্রামের জাহিদুল হকের ছেলে লাবন্য মিয়াকে রানা মিয়া বাড়ির পাশের একটি জমিতে খেলছিল। এ সময় বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। বজ্রাঘাতে তারা দু’জনই গুরুতর আহত হলে তাৎক্ষণিক তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে নেয়া হয়। তবে পথেই রানা মিয়ার মৃত্যু হয় বলে স্বজনরা জানান।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ বলেন, “প্রাকৃতিক কারণে মৃত্যু নিশ্চিত হওয়ায়, কোনো প্রকার ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা