× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাণ্ডারিয়ায় অজ্ঞাত ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

ভাণ্ডারিয়া (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৬ ১৮:৪৬ পিএম

আপডেট : ০২ জুন ২০২৬ ১৮:৫৩ পিএম

ভান্ডারিয়া থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ভান্ডারিয়া থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পিরোজপুরের ভান্ডারিয়ায় একটি ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির (৩০) ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

উপজেলার পৈকখালী বাজার সংলগ্ন ডোবা থেকে মঙ্গলবার দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়। এখন পর্যন্ত তার পরিচয় সনাক্ত করা যায়নি।

আরও পড়ুন: চট্টগ্রামের আবাসিক হোটেলে মিলল দম্পতির মরদেহ

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে উপজেলার পৈকখালী বাজার সংলগ্ন একটি ডোবা থেকে দুর্গন্ধ ছড়াতে থাকলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা কাছে গিয়ে পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে ভাণ্ডারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

ভান্ডারিয়া থানার পরিদর্শক (তদন্ত) রত্নেশ্বর কুমার মণ্ডল জানান, মরদেহটির পরিচয় শনাক্তের কাজ চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের অগ্রগতির ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা