নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৬ ১৭:২১ পিএম
আপডেট : ০২ জুন ২০২৬ ১৭:২৪ পিএম
নেত্রকোনা মডেল থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নেত্রকোনায় বিয়ের অনুষ্ঠানে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষে ফয়সাল মিয়া (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
উপজেলার চল্লিশা ইউনিয়নের বাবনিকোনা সংসদ বাজার মসজিদের সামনের সড়কে সোমবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল উপজেলার ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। আহতরা হলেন রবিন (১৮), সৌরভ (১৮) ও সাদেকুল ইসলাম (৪২)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে ফয়সাল ও সাদেকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, বামনিকোণা গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফয়সাল ও তার সঙ্গীদের সঙ্গে একই এলাকার কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে রাত ২ টার দিকে ফয়সাল মারা যান।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।