× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেত্রকোনায় বিয়ের অনুষ্ঠানে সংঘর্ষ, যুবক নিহত

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৬ ১৭:২১ পিএম

আপডেট : ০২ জুন ২০২৬ ১৭:২৪ পিএম

নেত্রকোনা মডেল থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোনা মডেল থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোনায় বিয়ের অনুষ্ঠানে কথা কাটাকাটিকে কেন্দ্র করে সংঘর্ষে ফয়সাল মিয়া (১৮) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

উপজেলার চল্লিশা ইউনিয়নের বাবনিকোনা সংসদ বাজার মসজিদের সামনের সড়কে সোমবার রাতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: পটুয়াখালীতে বিয়ের গেটের টাকা নিয়ে সংঘর্ষ, আহত ৪

নিহত ফয়সাল উপজেলার ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। আহতরা হলেন রবিন (১৮), সৌরভ (১৮) ও সাদেকুল ইসলাম (৪২)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।

আহতদের উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে ফয়সাল ও সাদেকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানায়, বামনিকোণা গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে ফয়সাল ও তার সঙ্গীদের সঙ্গে একই এলাকার কয়েকজনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়লে অন্তত ৪ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠান। সেখানে রাত ২ টার দিকে ফয়সাল মারা যান।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার বলেন, হত্যায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালানোর পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা