তাহিরপুরে এক কিশোরীর বাল্যবিয়ে বন্ধ করছে উপজেলা প্রশাসনের প্রতিনিধি দল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এক কিশোরী (১৫) বাল্যবিয়ে থেকে রক্ষা করেছে প্রশাসন।
জেলা প্রশাসকের নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার হস্তক্ষেপে মঙ্গলবার ওই বাল্যবিয়ে বন্ধ হয়েছে।
আরও পড়ুন: কালিহাতীতে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান |
উপজেলা প্রশাসন ও এলাকাবাসী জানায়, সোমবার রাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামে ওই বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছিল। ঘরোয়া পরিবেশে গোপনে বিয়ের আয়োজন চলছিল। তবে কিশোরীর বয়স আনুমানিক ১৫ বছর হওয়ায় এটি বাল্যবিয়ে নিরোধ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। গোপন সূত্রে বিষয়টি জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের নজরে আসে। খবর পাওয়ার পর তিনি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। জেলা প্রশাসকের নির্দেশনায় তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক এর তত্ত্বাবধানে স্থানীয় উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুক মিয়া , ইউপি সদস্য এবং গ্রাম পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ওই বিয়ে বন্ধ করেন।
পরে প্রশাসনের পক্ষ থেকে ওই কিশোরীর প্রতিবেশী ও আত্মীয়স্বজনকে ডেকে এনে বাল্যবিয়ের কুফল ও এই আইনবিরোধী এমনটি বুঝিয়ে বলার পর কিশোরীর পরিবার ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করেন।