× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

অভয়নগর (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ০২ জুন ২০২৬ ১৪:৩০ পিএম

আপডেট : ০২ জুন ২০২৬ ১৫:২৫ পিএম

 অভয়নগর থানা। ছবি: সংগৃহীত

অভয়নগর থানা। ছবি: সংগৃহীত

যশোরের অভয়নগরে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় শাহাজান মজুমদার (৭৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

উপজেলার বারান্দি গ্রামে ভবদহ-টেকা সড়কের পালবাড়ি মোড় নামক স্থানে সোমবার রাত ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাজান মজুমদার পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের পালবাড়ি মোড় এলাকার মৃত মোকসেদ মজুমদারের ছেলে।    

অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পায়রা ইউনিয়নের বারান্দি গ্রামের পালবাড়ি মোড় নামক স্থানে সোমবার রাত ৯ টার দিকে বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন বৃদ্ধ শাহাজান মজুমদার। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল পিছন দিক থেকে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক নাসিম সাইদ বলেন, “মোটরসাইকেল দুর্ঘটনায় আহত বৃদ্ধকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়”।

অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, “মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহতের ঘটনায় তার পরিবার কোনো অভিযোগ করেনি| যে কারণে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা