× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো নৈতিক কর্তব্য: প্রতিমন্ত্রী পুতুল

লালপুর (নাটোর) প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৬ ২২:৩৯ পিএম

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো নৈতিক কর্তব্য বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। 

তিনি বলেন, এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানো শুধু সামাজিক দায়িত্ব নয়, এটি আমাদের নৈতিক কর্তব্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে মানবকল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের গালিমপুর জামে মসজিদ ঈদগাহ মাঠে তিনি এ সব কথা বলেন। এ সময় তিনি মাদ্রাসা এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন এবং তাদের খোঁজখবর নেন।

পরে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর ইউনিয়নের মিস্ত্রীপাড়া শ্রীশ্রী দুর্গা মন্দিরে আয়োজিত ধর্মীয় কীর্তনে অংশ নেন তিনি। সেখানে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের গুরুত্ব তুলে ধরেন।

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুর ও বাগাতিপাড়া উপজেলায়  ধর্মীয়, সামাজিক, মানবিক ও উন্নয়নমূলক বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী। আয়োজিত এ সব কর্মসূচির মাধ্যমে শহীদ জিয়ার আদর্শ, দেশপ্রেম, মানবিক মূল্যবোধ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

সফরকালে সম্প্রতি ঘূর্ণিঝড় ও ঝড়ো হাওয়ায় ক্ষতিগ্রস্ত মিস্ত্রীপাড়া এলাকার বাসিন্দা শ্রী নারায়ণ মণ্ডলের বাড়ি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী। তিনি ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

একই দিনে লালপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডও পরিদর্শন করেন তিনি। বিলমাড়িয়া স্টেডিয়ামের ড্রেসিং রুম উন্নয়ন কাজের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন এবং বিলমাড়িয়া কেন্দ্রীয় মসজিদের চলমান নির্মাণকাজের অগ্রগতি পর্যালোচনা করেন।

দিনের শেষ কর্মসূচিতে প্রতিমন্ত্রী লালপুর উপজেলার ছায়া প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেন। সেখানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সঙ্গে সময় কাটান, তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং আনন্দঘন পরিবেশে খাবার বিতরণ করেন।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, দলীয় নেতাকর্মী এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা