× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপি আমির হামজার পরিবারের ওপর হামলা

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৬ ২১:৩৯ পিএম

এমপি আমির হামজার পরিবারের ওপর হামলা

কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গার জীবননগরে শ্বশুরবাড়ি যাওয়ার পথে সংসদ সদস্য মুফতি আমির হামজার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার (১ জুন) বিকেলে জীবননগর উপজেলার হাসাদাহ বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

এ ঘটনায় আহত হয়েছেন এমপি আমির হামজার শ্যালক ও দৈনিক কালবেলার জীবননগর প্রতিনিধি আবু বক্কর ও তাঁর গাড়িচালক সাদ্দাম হোসেন।

তাদের অভিযোগ, হামলায় জড়িতরা হলেন হাসাদাহ বাজার এলাকার মোস্তাফিজুর রহমান মোস্তাক, তার ছেলে শাহরিয়ার ও রিমন।

আবু বক্কর জানান, কুষ্টিয়া থেকে এমপি আমির হামজা একটি গাড়িতে ও তার বোন (আমির হামজার স্ত্রী) এবং পরিবারের অন্যান্য সদস্যরা আরেকটি গাড়িতে জীবননগর যাচ্ছিলেন। পথে হাসাদাহ বাজারে পৌঁছালে একটি ব্যাটারিচালিত ইজিবাইকে তাদের গাড়ির গতিরোধ হয়। কয়েকবার হর্ন দেওয়ার পরও ইজিবাইকটি সরানো না হলে গাড়িচালক নিচে নেমে কথা বলেন। পরে ইজিবাইক চালক বিষয়টি নিয়ে দুঃখ প্রকাশ করেন।

আবু বক্কর অভিযোগ করেন, এ সময় হঠাৎ রাস্তার বিপরীত দিক থেকে কয়েকজন ব্যক্তি এসে তাঁর ওপর হামলা চালায়। তিনি নিজেকে এমপি আমির হামজার শ্যালক হিসেবে পরিচয় দিলে হামলাকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাঁর মুখে আঘাত করে। একপর্যায়ে এমপি আমির হামজার স্ত্রী গাড়ি থেকে নেমে এলে তাঁকে ও এমপি আমির হামজাকে নিয়ে অশালীন ভাষায় গালিগালাজ করা হয়।

এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে এমপি আমির হামজা ও তার পরিবারের সদস্যরা জীবননগর থানায় যান।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান সেখ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা