গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০১ জুন ২০২৬ ২০:৩৬ পিএম
প্রতীকী ছবি।
গোপালগঞ্জে বাসের ধাক্কায় আইয়ুব খাঁ (৫৫) নামের এক ভ্যান চালক নিহত হয়েছেন।
ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। এতে আরও দুইজন আহত হয়েছেন।
নিহত আইয়ুব সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের বারেক খাঁয়ের ছেলে।
গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মোমেনুল ইসলাম জানান, সোমবার দুপুরে ঢাকা থেকে ছেড়ে আসা দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের গোপীনাথপুর এলাকায় পৌঁছে একটি ভ্যানগাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আইয়ুব খাঁ নিহত হন এবং অপর দুই যাত্রী আহত হন। আহতদেরকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।