বরিশাল শিশু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. জিয়া উদ্দিন হায়দার। সোমবার (১ জুন) দুপুর সোয়া ১টার দিকে বরিশাল নগরীর আমানতগঞ্জে অবস্থিত শিশু হাসপাতাল পরিদর্শনকালে তিনি হাসপাতালের সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।
তিনি বলেন, বাংলাদেশের ছয়টি বিভাগীয় শহরে ছয়টি শিশু হাসপাতাল রয়েছে। এগুলো অনেক আগেই চালু হওয়ার কথা ছিল। বিগত সরকার অবকাঠামো নির্মাণে যতটা যত্নবান ছিল, কিন্তু এসব হাসপাতাল ব্যবহার করে কীভাবে মানুষকে চিকিৎসাসেবা দেওয়া যায়, সে বিষয়ে যথেষ্ট গাফিলতি ছিল। আমরা অতীতের দিকে যেতে চাই না, সামনে এগিয়ে যেতে চাই।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন বিভাগীয় শহরগুলোর এই ছয়টি হাসপাতাল অনতিবিলম্বে চালু করতে। সেই লক্ষ্যে ইতোমধ্যে কাজ চলছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ লোকমান হাকিম, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, জেলা সিভিল সার্জন ডা. এসএম মনজুর-এ-এলাহী, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।