× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

রংপুর অফিস

প্রকাশ : ০১ জুন ২০২৬ ২০:০৮ পিএম

রংপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত

‘দুগ্ধ উৎপাদনে নারী খামারি, উন্নয়নের অগ্রযাত্রা’ প্রতিপাদ্য সামনে রেখে রংপুরে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। সোমবার (১ জুন) সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মুহ. নাজমুল হুদার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের ডেপুটি চিফ এপিডেমিওলজিস্ট রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজা আক্তার মুন্নী, রংপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. বেলাল হোসেন, ডেইরি অ্যাসোসিয়েশন রংপুর বিভাগের সভাপতি লতিফুর রহমান মিলন, সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলামসহ অন্যরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দুধ আদর্শ খাদ্য হলেও এর পুষ্টিগুণ অনেক মানুষের অজানা। বর্তমনে পরিকল্পিতভাবে ডেইরি খামার তৈরির ফলে দেশে দুগ্ধ খাতের দ্রুত বিকাশ ঘটছে। আধুনিক খামার ব্যবস্থাপনা, উন্নতা জাতের গবাদি পশু পালন, প্রযুক্তির ব্যবহারের ফলে দুধ উৎপাদন বেড়েছে কয়েকগুণ। এতে করে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি, দরিদ্রতা হ্রাস ও নারীদের ক্ষমতায় নিশ্চিত হয়েছে।

আলোচনা সভায় খামারীরা পশু খাদ্যের মূল্য বৃদ্ধি, রোগব্যাধি নিয়ন্ত্রণে সরকারী সহযোগিতা, দুধ সংরক্ষণ ও বাজারজাতকরণ নিয়ে নানা চ্যালেঞ্জ তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে সরকার, বেসরকারী প্রতিষ্ঠান, গবেষক ও খামারীদের সমন্বিত্ব উদ্যোগ গ্রহণের আহ্বান জানানো হয়। এর আগে একটি জনসচেতনতামূলক র‌্যালী নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা