× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাক্টরের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, গেটম্যান বরখাস্ত

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৬ ২০:০৪ পিএম

ট্রাক্টরের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, গেটম্যান বরখাস্ত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা বাগান এলাকায় রেলক্রসিংয়ে গেটম্যানের দায়িত্বে অবহেলায় একটি ট্রাক্টরের সঙ্গে যাত্রীবাহী আন্তঃনগর কালনী এক্সপ্রেস ট্রেনের সংঘর্ষ হয়েছে।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে ট্রাক্টরটি ইঞ্জিন পুরোপুরি ভেঙে গেছে। এতে ট্রাক্টরচালক আব্দুল কাইয়ুম গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইস্পাহানি টি কোম্পানির জেরিন চা বাগানের উপমহাব্যবস্থাপক সেলিম রেজা বলেন, আমাদের বাগানের একটি ট্রাক্টর গতকাল সকালে শ্রমিক আনতে দাউরা চা বাগানে যাওয়ার পথে কালনী ট্রেনের সঙ্গে ট্রাক্টরের সংঘর্ষ হয়। ট্রাক্টরচালক দ্রুত লাফিয়ে পড়ে প্রাণ বাঁচান। তবে তিনি গুরুতর আহত হয়েছেন। তাকে প্রথমে বাগানের হাসপাতালে পরে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার জেনারেল হাসপাতালে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সময় রেলক্রসিংটির গেট খোলা ছিল এবং সেখানে কর্তব্যরত গেটম্যান উপস্থিত ছিলেন না বলে জানতে পেরেছি।

রেলের সিনিয়র উপসহকারী প্রকৌশলী (পথ) সাইফুল ইসলাম বলেন, ট্রাক্টরের সঙ্গে কালনী ট্রেনের সংঘর্ষে ট্রাক্টরচালক আহত হয়েছেন। দায়িত্বে অবহেলার অভিযোগে অস্থায়ী গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে। ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির  প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার পর থেকে অস্থায়ী গেটম্যান ইমরুল পলাতক রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা