× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেলওয়ে ভূমির ভাড়া বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন

আদমদীঘি (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৬ ২০:০০ পিএম

রেলওয়ে ভূমির ভাড়া বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন

বগুড়ার আদমদীঘির সান্তাহারে রেলওয়ে ভূমির ভাড়া দ্বিগুণ বৃদ্ধির প্রতিবাদে লিজগ্রহীতারা মানববন্ধন করেছেন। সোমবার (১ জুন) বেলা ১১টায় উপজেলার সান্তাহার রেলগেট চত্বরে রেলভূমিতে অবস্থানরত সকল প্রকার লিজগ্রহীতারা এই মানববন্ধনের আয়োজন করেন।

রেলওয়ে লিজগ্রহীতা শফিকুল ইসলাম ডিকেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন লিজগ্রহীতা পল্লী চিকিৎসক আমজাদ হোসেন, ব্যবসায়ী শহিদুর রহমান, মতিউর রহমান, শহিদুল ইসলাম, গুলবর রহমান, মনির হোসেন, রফিকুল ইসলাম ও আখতারুজ্জামান প্রমুখ। 

লিজগ্রহীতারা বলেন, গত বছরের অতিরিক্ত ৩৫ টাকা নেওয়ার সিদ্ধান্ত বাতিল ও ভাড়া কমাতে হবে। চলতি অর্থবছরের ভাড়া সহনীয় পর্যায়ে রাখতে হবে। এজন্য রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সান্তাহার রেলওয়ে ভূসম্পত্তি বিভাগের ভারপ্রাপ্ত কানুনগো (আমিন) আমিনুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নতুন এই ভাড়া নির্ধারণ করা হয়েছে। গত বছর যারা ৪৫ টাকা হারে ভাড়া দিয়েছেন, তাদের এ বছর বকেয়া ৩৫ টাকাসহ মোট ১১৫ টাকা হারে পরিশোধ করতে হবে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা