× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার

রংপুর অফিস

প্রকাশ : ০১ জুন ২০২৬ ১৯:৫৪ পিএম

রংপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার

রংপুরে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক সেমিনার হয়েছে। সোমবার (১ জুন) সকালে নগরীর একটি হোটেল মিলনায়তনে এতে প্রধান অতিথি ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেনÑ রংপুর সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক রমিজ আলম, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জেলা কার্যালয়ের নিরাপদ খাদ্য অফিসার লোকমান হোসেন। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেনÑ বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট রংপুরের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ছাদেকুল ইসলাম।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সরকার বলেন, গুণগত মান বজায় রেখে ভোক্তার কাছে খাদ্য পৌঁছানোই ব্যবসার মূল চ্যালেঞ্জ। সাময়িক লাভের চিন্তা না করে একটি সুস্থ জাতি গঠনের জন্য নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্ব দিতে হবে। খাদ্য উৎপাদন থেকে খাবারের টেবিলে পৌঁছানো পর্যন্ত প্রত্যেকটি স্তরে পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি পুষ্টিগুণ বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিরাপদ খাদ্য বিষয়ে জনসচেতনতা তৈরিতে বিভিন্ন পর্যায়ে সেমিনার, কর্মশালা, উঠান বৈঠক ও প্রশিক্ষণের মতো প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও প্রশাসনের সাথে সমন্বয় করে বিভিন্ন অভিযান চালানোর পাশপাশি ভেজাল খাদ্য প্রতিরোধে নমুনাও পরীক্ষা করছে। তিনি শুধু সরকারি প্রতিষ্ঠানের আইন প্রয়োগের ওপর নির্ভর না করে নিরাপদ খাদ্য নিশ্চিতে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান। সেমিনারে উন্মুক্ত আলোচনায় খাদ্য উৎপাদন ও নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়। এতে সরকারী কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা