শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৬ ১৯:৪৯ পিএম
প্রতীকী ছবি।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ছেলেকে বাঁচাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেছে হাওয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধার।
উপজেলার নয়াবিল ইউনিয়নের দুধকুড়া গ্রামে সোমবার সকালে এ ঘটনা ঘটে।
নিহত হাওয়া বেগম ওই গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী। এ ঘটনায় বৃদ্ধার ছেলে কৃষক হাছান আলীও (৫০) আহত হন।
স্থানীয়রা জনায়, দুধকুড়া গ্রামে সেচলাইনের একটি বৈদ্যুতিক তার ঝড়ে ছিঁড়ে মাটিতে পড়ে ছিল। হাছান আলীর একটি গরু ঘাস খাওয়ার সময় ওই তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়। গরুটিকে বাঁচাতে গিয়ে হাছান আলী বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন মা হাওয়া বেগম। কিন্তু তিনি বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। এ ছাড়া গরুটিও মারা গেছে।
নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।