ফুলপুর (ময়মনসিংহ) প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৬ ১৯:২০ পিএম
প্রতীকী ছবি
ময়মনসিংহের ফুলপুরে নানার বাড়ি বেড়াতে এসে আনিউল রহমান (৪) নামের এক শিশুর পুকুরে ডুবে মৃত্যু্ হয়েছে।
উপজেলার রূপসী ইউনিয়নের পাইসকা গ্রামে সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সোমবার দুপুরে বাড়ির সামনে পুকুরের পাশে খেলছিল আনিউল। খেলতে খেলতে অসাবধানতাবশত পরিবারের সবার অগোচরে পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে পরিবারের সদস্যরা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আনিউলকে মৃত ঘোষণা করেন।
ফুলপুর
থানার ওসি ফিরোজ হোসেন বলেন, “সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠানো হয়। পরে নিহতের পরিবার
থানায় এসে একটি অপমৃত্যু মামলা দায়ের করেন।”