প্রতীকী ছবি
পটুয়াখালীর কুয়াকাটায় ভ্রমণে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে।
মেরিনড্রাইভ
সড়কের মাঝি বাড়ি সংলগ্ন এলাকায় সোমবার সকাল সাড়ে দশটার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। এঘটনায়
আহত হয়েছে আরও তিন পর্যটক।
মৃত জিসান শরীয়তপুর জেলার পালং থানা এলাকার আমির হোসেনের ছেলে।
মহিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনিমেষ হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সকালে জিসান, রাব্বি ও আবির নামের তিন বন্ধু শরীয়তপুর থেকে কুয়াকাটায় ঘুরতে আসেন। সাড়ে দশটার দিকে তারা মেরিনড্রাইভ সড়ক হয়ে লেম্বুরবনের উদ্দেশ্যে রওনা দেন। এসময় মাঝিবাড়ি এলাকায় পৌঁছলে হঠাৎ রাস্তা পার হতে যাওয়া মিম নামের অন্য এক পর্যটককে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে চার পর্যটকই আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোটরসাইকেল চালক জিসানকে মৃত ঘোষণা করেন।
মহিপুর
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অনিমেষ হাওলাদার বলেন, “মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে
আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”