শেরপুর প্রতিবেদক
প্রকাশ : ০১ জুন ২০২৬ ১৮:৫৮ পিএম
আপডেট : ০১ জুন ২০২৬ ১৯:১৮ পিএম
শ্রীবরদী থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
শেরপুরের শ্রীবরদী উপজেলায় বৃষ্টির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
উপজেলার গোশাইপুর ইউনিয়নের পূর্ব বাদেঘোনাপাড়া গ্রামে সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলেন পূর্ব বাদেঘোনাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে হানাজালা (৯) এবং একই গ্রামের নেকাবর আলীর ছেলে সিদ্দিক মিয়া (৬)। তারা সম্পর্কে প্রতিবেশী।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা একটি স্থানে কলাগাছের ভেলা বানিয়ে খেলছিল হানজালা ও সিদ্দিক। খেলার একপর্যায়ে তারা দুজনেই গভীর পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে স্থানীয় বাসিন্দারা ওই স্থান থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করেন।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।