× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালীতে ধর্ষণচেষ্টা মামলায় ইলেকট্রিশিয়ান গ্রেপ্তার

পটুয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ০১ জুন ২০২৬ ১৮:৩০ পিএম

গ্রেপ্তারকৃত ইলেকট্রিশিয়ান ফোরকান হাওলাদার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গ্রেপ্তারকৃত ইলেকট্রিশিয়ান ফোরকান হাওলাদার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় এক নারীকে ধর্ষনচেষ্টার মামলায় ফোরকান হাওলাদার (৪৮) নামের এক ইলেকট্রিশিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পৌর শহরের বাদুরতলী স্লুইজ এলাকায় রবিবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার সকালে ওই নারী বাদী হয়ে ধর্ষনচেষ্টার মামলা করেন।

মামলার বিবরণীতে জানা যায়, ওই নারীর বসত ঘরের দোতলায় বিদ্যুতের সমস্যা দেখা দিলে আত্মীয়তার সুবাদে ইলেকট্রিশিয়ান ফোরকানকে খবর দেয়। পরে রাত নয়টার দিকে তিনি তাদের ঘরে গিয়ে বিদ্যুৎ সারানোর কাজ শুরু করে। এ সময় ওই নারীকে ঘরে একা পেয়ে ফোরকান ধর্ষণের চেষ্টা করে। তার ডাকচিৎকারে পাশের গোয়াল ঘরে থাকা স্বামী এবং সন্তান দৌড়ে গিয়ে ফোরকানকে হাতেনাতে আটক করে। পরে স্থানীয়দের সহায়তায় তাকে পুলিশে হস্তান্তর করে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “ধর্ষণচেষ্টার মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজই আদালতে পাঠানো হবে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা